ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যশোরে ঈদে মিলাদুন্ন...
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বুধবার যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া যশোর পৌরসভা মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।