সাড়াপোল স্কুলে দুর্নীতির অভিযোগ: প্রধান শিক্ষক ও ...
যশোর সদর উপজেলার সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া পারভিন ও সহকারী প্রধান শিক্ষক শুভঙ্কর কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও চরম অব্যবস্থাপনার অভিযোগ এনে পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ঘটনাটি তদন্তে সরেজমিনে গিয়ে আগামী রবিবার থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।