চৌগাছা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম...
যশোরের চৌগাছা থেকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সহ-সম্পাদক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি এলাকায় অন্যান্যদের সঙ্গে নিয়ে সরকারবিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করছিলেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।