যশোরের রাজারহাটে চামড়ার বাজারে ধস: সরবরাহ কম, সিন্...
পবিত্র ঈদুল আজহা পরবর্তী তৃতীয় হাটে এসেও জমেনি দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাট। আজ শনিবার হাটে ট্যানারি মালিক ও আড়তদারদের উপস্থিতি কিছুটা বাড়লেও, দামের বিপর্যয় এবং চামড়ার তীব্র সংকট কাটেনি। সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে ট্যানারিগুলোর সিন্ডিকেট, চামড়া বাছাইয়ের নামে বৈষম্য এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে চামড়া পাচারের আশঙ্কায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ী ও ইজারাদারেরা।