শার্শায় ‘আম ক্যালেন্ডার’ উপেক্ষা: কেমিক্যাল দিয়ে প...
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন এবং উপজেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ বা সময়সূচি তোয়াক্কা না করেই যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বেলতলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে অপরিপক্ক হিমসাগর আম। অধিক মুনাফার আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও চাষি ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কাঁচা আম পাকিয়ে বাজারজাত করছেন বলে অভিযোগ উঠেছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি শার্শার আমের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।