হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রাখার অভিয...
যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামের এক ভ্যানচালকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মায়ের দাবি, তাঁর ছেলেকে হত্যার পর গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।