• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬, ০৮:১৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:
যশোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় সচেতন নাগরিক কমিটি ( সনাক) যশোরের উদ্যোগে সার্কিট হাউজের সামনে এ মানববন্ধন করা হয়।

সংগঠনের সভাপতি পাভেল চৌধুরী সভাপতিতে ঘন্টা ব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমাধিকার ও মর্যাদা রক্ষা করতে হবে। ধর্ষণ, নির্যাতন বন্ধ করে, নারী অধিকার প্রতিষ্ঠা এবং সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। নারীরা সমাজে পুরুষের দ্বারা নির্যাতিত না হয় সেই ব্যবস্থা করতে হবে। নির্যাতনকারী পুরুষের আইনের আওতায় আনতে হবে। একইভাবে যে সকল নারীদের দ্বারা পুরুষ নির্যাতিত হয় তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানববন্ধন থেকে। 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটি ( সনাক) যশোরের সহ-সভাপতি কামরুন নাহার কনা, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমানসহ প্রমুখ।