নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে ব...
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (১৭ এপ্রিল) ঘরের মাঠে অনভিজ্ঞ কিউইদের আতিথ্য দেবে অভিজ্ঞ বাংলাদেশ। নিউজিল্যান্ডের একাধিক তারকা খেলোয়াড় আইপিএল ও পিএসএল খেলতে ব্যস্ত থাকায় তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা।