চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও মা...
যশোরের অভয়নগরে চাঁদার দাবিতে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে এজাহারনামীয় ৪ জনকে আটক করেছে পুলিশ।