যশোরে র্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজ...
যশোরে র্যাব আলাদা অভিযানে এক হাজার ৪৩ পিস উনক্যারেক্স ও স্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার কামাল হোসেনের ছেলে বশির উদ্দিন, একই এলাকার সানাউল্লাহর ছেলে মিনহাজ এবং শার্শার চ্যাংরালী বাউন্ডারী পাড়ার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক।