বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ চোরা...
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় পৌনে আট লাখ টাকা।
আজ সোমবার (১৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।