• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চিকিৎসাধীন ছাত্রনেতা রাশেদ খানকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমীর


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩১
ছবির ক্যাপশন: ad728

যশোর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অসুস্থ রাশেদ খানকে হাসপাতালে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি।

​শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন রাশেদ খানের দেখতে যান তিনি। এ সময় জামায়াত আমীর তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

​হাসপাতালে উপস্থিত থেকে অসুস্থ ছাত্রনেতার খোঁজখবর নেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার অন্যতম নেতা শুয়াইব হুসাইন ও আবু হুরায়রাসহ দল ও সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ।