গণভোটের গণরায়সহ ৭ দফা দাবিতে ৩১ অক্টোবর লংমার্চ: য...
গণভোটের গণরায় এবং সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি জানান, এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ৩১ অক্টোবর দুপুর আড়াইটায় যশোর শহরের মুড়লী মোড়ে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।