‘পূজা দেখে আর বাড়ি ফেরা হলো না’—যশোরে দুর্ঘটনায় ২ ...
শারদীয় পূজার আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে বের হয়েছিলেন শিক্ষক সাধন কুমার। কিন্তু ঘাতক নসিমনের ধাক্কায় সেই আনন্দ মুহূর্তেই পরিণত হলো সীমাহীন শোকে। যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরুবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে উল্টে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই ভাইবোন। এ দুর্ঘটনায় নিহতদের বাবা-মাসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।