যশোরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন...
ইসলামী ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংক ও সরকারের অযাচিত হস্তক্ষেপ এবং বিতর্কিত চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে যশোরে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার যশোর শহরের আর এন রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।