বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দ...
যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ আবু তাহের সিদ্দিকীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার জোহরের নামাজের পর সরকারি পাইলট স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে আবু তাহের সিদ্দিকীকে সমাহিত করা হয়।