কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: যশোরের একই পরিবার...
কক্সবাজারের উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানীর পাটুয়ার টেক এলাকায় অবস্থিত ইকো রিসোর্ট ‘টুপটুপ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে যশোরের মনিরামপুরের একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া নিহতদের তালিকায় তাঁদের উপস্থিতি রয়েছে কি না, তা নিয়ে চরম উৎকণ্ঠা ও আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্বজনেরা।