ভিয়েতনামে আলু পাঠাতে পারবেন বাংলাদেশি রপ্তানিকারক...
বাংলাদেশের কৃষি খাতের জন্য এক বিশাল মাইলফলক অর্জিত হলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভিয়েতনামের বাজারে বাংলাদেশের আলু রপ্তানির চূড়ান্ত অনুমোদন মিলেছে। এখন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সরকারিভাবে আলু পাঠাতে পারবেন বাংলাদেশের রপ্তানিকারকরা।