বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘সুষ্ঠু ও গ্...
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শতভাগ নিখুঁত না হলেও এটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য (ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল) নির্বাচন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ও নাগরিক সংগঠনের জোট ‘ভয়েস নেটওয়ার্ক’। তবে কিছু কেন্দ্রে জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষপাতমূলক আচরণের মতো বিচ্যুতিও তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে।