বৃষ্টি উপেক্ষা করে বাঘারপাড়ায় ফুটবলার ট্যালেন্টহান...
আকাশজুড়ে কালো মেঘ আর থেমে থেমে ঝরা শ্রাবণের বৃষ্টি—এমন আবহাওয়ায় ঘরের উষ্ণতা ছেড়ে মাঠের কাদামাটিতে নেমেছিল একঝাঁক অদম্য তরুণ। চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন আর মনে নিজেকে প্রমাণ করার অদম্য প্রত্যয় নিয়ে যশোরের বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফুটবলার ট্যালেন্টহান্ট।