যশোরে চিহ্নিত সন্ত্রাসী জিতুকে কুপিয়ে হত্যা, ঢাকায়...
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত জিতু বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।