যশোরে বর্ণাঢ্য আয়োজনে কুমারী ও সন্ধিপূজা সম্পন্ন...
যশোরে নানা বর্ণাঢ্য আচার-অনুষ্ঠান ও গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপিত হয়েছে। সোমবার দিনভর শহরের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ভক্ত ও পুণ্যার্থীদের উপচে পড়া উপস্থিতিতে কুমারী পূজা এবং সন্ধিপূজা সম্পন্ন হয়।