জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ভর্তি পরীক্ষা আজ: ১...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ৩১টি বিষয়ের বিপরীতে মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সারা দেশের ৮৮০টি কলেজে এসব উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।