৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: সংসদে বাণিজ্...
গত তিন বছরে (জুলাই ২০২৩ – জুন ২০২৬) দেশে বিজিএমইএ ও বিকেএমইএ-এর তালিকাভুক্ত চার শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান।