চৌগাছায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্...
যশোরের চৌগাছায় নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম (২৪) নামে এক রাজমিস্ত্রি শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর পাশাপোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম পাশাপোল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।