মেয়ে রিমুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি শোকাহত পিতার...
“আমার মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হোক, প্রকৃত অপরাধীরা শনাক্ত হোক, আর আমরা যেন ন্যায়বিচার পাই”—কান্নাজড়িত কণ্ঠে এভাবেই দাবি জানিয়েছেন যশোরের এক শোকাহত পিতা মোঃ শফিকুল ইসলাম। তার দাবি, ২০ বছর বয়সী মেয়ে সাবিয়া ইয়াসমিন রিমুর মৃত্যু স্বাভাবিক নয়; বরং ঘটনাটির পেছনে রহস্যজনক ও সন্দেহজনক নানা দিক রয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করা জরুরি।