কেশবপুরে কালজয়ী সুসাহিত্যিক মনোজ বসুর ১২৫ তম জন্মব...
আবৃত্তি সঙ্গীত ও আলোচনার মধ্য দিয়ে যশোরের কেশবপুরে কালজয়ী সুসাহিত্যিক মনোজ বসুর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকেলে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় সংগঠন বিপ্রতীপের উদ্যোগে সুসাহিত্যিক মনোজ বসুর জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি ও সাহিত্যিকদের উপস্থিতিতে আলোচনা সভা প্রাণবন্ত হয়ে ওঠে।