বৃহত্তর যশোরের ‘মুজিব বাহিনী’ প্রধান, বীর মুক্তিযো...
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর যশোরের কিংবদন্তি ও মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই। আজ ভোর সাড়ে ৬টায় ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।