যশোরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়...
শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে যশোরে অনুষ্ঠিত হয়ে গেল “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আজ শুক্রবার শহরের মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজে এই বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনীর আয়োজন করা হয়।