দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা হলে কাউকে ছাড় ন...
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিলিছ ও সমাবেশ করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে মিছিল শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন দেশের তথা কথিত ১১ দলীয় ঐক্যজোটের নামে বিরোধী দল আর দেশ থেকে গণহত্যা চালিয়ে, পালিয়ে যাওয়া খুনি হাসিনার ফ্যাসিস্ট নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এক সুরে কথা বলছে। তারা কোন ইস্যু না পেয়ে পরিকল্পিত ভাবে দেশে শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। দেশের শান্তি শৃঙ্খলা গণতান্ত্রিক ধারা নষ্টের চেষ্টা করা হলে এনসিপি জামায়াত কিংবা ফ্যাসিস্ট আওয়ামী লীগ হোক কাউকেও ছাড় না দেওয়ার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।