প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার হচ্ছে: বিদ্...
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষ ও দাবির মুখে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।