যশোরের উন্নয়ন অগ্রযাত্রার তথ্য চেয়েছে জেলা প্রশাসন...
যশোরে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনে বিভিন্ন খাতে নেওয়া সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপে জেলার অবদান কতটুকু, সে বিষয়ে দপ্তরভিত্তিক তথ্য চেয়েছে জেলা প্রশাসন। আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।