চট্টগ্রামে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হ...
ঢাকা থেকে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলে চট্টগ্রাম ফেরার পথে জাতীয় ক্রিকেট দলের অফ-স্পিনার নাঈম হাসানকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে মারধর ও চরম হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। সিএনজিচালিত অটোরিকশা থেকে জোরপূর্বক নামিয়ে পুলিশের গাড়িতে তোলা এবং পাইপ দিয়ে আঘাত করা হয়েছে বলে জানিয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।