আজ সাম্যের কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী! বিনম্র শ...
বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক অনন্য নাম। তিনি ছিলেন বিদ্রোহের কবি, মানবতার কবি এবং সাম্যের অগ্রদূত। তাঁর সাহিত্যকর্মে যেমন প্রেম ও সৌন্দর্যের প্রকাশ ঘটেছে, তেমনি উঠে এসেছে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দৃপ্ত প্রতিবাদ। আজ তাঁর ১২৭তম জন্মদিনে আমরা স্মরণ করি সেই মহান কবিকে, যিনি তাঁর কলমের মাধ্যমে মানুষকে মুক্তি, সাম্য ও মানবাধিকারের পথে আহ্বান জানিয়েছিলেন।