• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স উদ্ধার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :
যশোরের চৌগাছা উপজেলার মৃধাপাড়ায় সোমবার সকালে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।

আটকরা হলো, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে হানিফ (২৯) ও জলুলী উত্তর পাড়ার তোজাম্মেল মন্ডলের ছেলে কামরুজ্জামা খোকা, (৪৭)।

এসআরবি-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  চৌগাছার মৃধাপাড়াস্থ মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি ইজিবাইকে তল্লাশি করে ৯০ বোতল উইনসেরেক্সসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।