শার্শায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক নারী আটক...
যশোরের শার্শা উপজেলায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন নামে এক নারী জুয়াড়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাকে আটক ও তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ড সংবলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। আটক রুনা পারভীন বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে।