অভয়নগরে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশে বৃক্ষরোপণ করল ‘আল...
অভয়নগর (যশোর) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ-বনজ বৃক্ষরোপণ করেছে ‘আলোকিত ধোপাদী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের বিভিন্ন সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধশত বৃক্ষরোপণ করে এ সংগঠনের সদস্যরা।