যশোরে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক দুটি সফল মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৮ জুন) জেলার মণিরামপুর ও সদর থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।