কেশবপুরে মাছ লুটের ঘটনায় যুবক রক্তাক্ত জখম,হাসপাতা...
যশোরের কেশবপুরে শরীকানা পুকুরের প্রায় ১৫ মণ মাছ লুট করে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে সজল হোসেন (২৩) নামে এক যুবককে মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার ওই যুবকের বাবা উপজেলার মঙ্গলকোট গ্রামের জহুরুল ইসলাম ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত সজল হোসেন বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।