টাইগারদের হার: কিউইদের ২৪৭ রানের জবাবে থেমে গেল ২২...
সাইফ হাসান, লিটন দাস এবং শেষ দিকে তাওহীদ হৃদয়ের লড়াকু ব্যাটিং সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হার দিয়ে শুরু করল বাংলাদেশ। জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা হেরেছে ২৬ রানের ব্যবধানে। কিউই পেসার ব্লেয়ার টিকনারের বিধ্বংসী বোলিংয়ে শেষ দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।