যশোরে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপি’র ব্যতিক্...
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১ জুন) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা মোটরসাইকেল চালিয়ে নয়, বরং হাত দিয়ে ঠেলে রাজপথে মিছিল বের করার মাধ্যমে এই অভিনব প্রতিবাদ জানান।