কাঁঠালের ভিতর নিষিদ্ধ উইনকোরেক্স সিরাপ পাচারের সময...
কাঁঠালের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে উইনকোরেক্স সিরাপ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। আটক আব্দুর রাজ্জাক চৌগাছা সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খার ছেলে। আজ ২২ এপ্রিল চৌগাছা ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে আটক করা হয়।