কেশবপুরে ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে জামায়াতের...
আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষ্যে যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর জামায়াতের কার্যালয়ে উপজেলার বিভিন্ন স্তরের ও সকল ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।