ইয়ামালের গোলে জয় পেলো বার্সেলোনা...
লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। লামিনে ইয়ামালের গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে তারা। ক্যাম্প নুউয়ে বুধবার রাতে লা লিগার ম্যাচটিতে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল। পারফরম্যান্স খুব উজ্জ্বল না হলেও, ওই গোল ধরে রেখে তিন পয়েন্ট তুলে নিল বার্সেলোনা। এ জয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেছে হান্সি ফ্লিকের দল।