• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জন্মাষ্টমী উপলক্ষে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির মঙ্গল শোভাযাত্রা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোরে নীলগঞ্জ মহাশ্মশান কমিটির উদ্যোগে আজ শুক্রবার সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি নীলগঞ্জ মহাশ্মশান প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক আলোক কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অসীম কুন্ডু, সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহা, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাশ্মশান কমিটির সহ-সভাপতি মৃণাল কান্তি দে, সম্মানিত সদস্য নির্মল কুমার বিট, যুগ্ম সম্পাদক দীপক কুমার রায়, প্রভাষক উজ্জ্বল বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ্র, প্রচার সম্পাদক শ্যামল পাল, হিন্দু মহাজোট যশোরের সাধারণ সম্পাদক ও মহাশ্মশান কমিটির সদস্য সঞ্জীব অধিকারী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমন ঘোষ, সদস্য তরুণ বিশ্বাস, লালু হালদার, নিতাই সাহা, শিব শংকর দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরেন এবং ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।