যশোর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা শিরীন সুলতানা।
সভায় কিন্ডারগার্টেন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং সুশৃঙ্খল পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অলিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান, পরীক্ষা নিয়ন্ত্রক মকবুল হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু।
শিক্ষার মান উন্নয়নের এ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যশোরের প্রায় ৪০টি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :