• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬, ১৭:১৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১১২ বোতল উইনসেরেক্স (WINCEREX) নেশাজাতীয় কফ সিরাপ, ৩২টি শাড়ি, ২ কেজি ফুসকা, ১০টি চকলেট এবং ৫৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি পণ্যের বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।