গণভোটে পাস হওয়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাব...
আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার কারণেই বিগত ১৬ বছর দেশে ভয়াবহ ফ্যাসিবাদী শাসন ও বিপর্যয় নেমে এসেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার (২ মার্চ) রাতে রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।