১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ...
কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত ও ভয়াবহ দিনগুলোর একটি ছিল ২০২৪ সালের ১৯ জুলাই। কমপ্লিট শাটডাউন কর্মসূচির এই দিনে রাজপথ পরিণত হয়েছিল রণক্ষেত্রে। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট সেবা কার্যত বন্ধ রেখে রাত ১২টা থেকে জারি করা হয় কারফিউ, মাঠে নামানো হয় সেনাবাহিনী। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহত ও সহিংসতার ঘটনায় রাজপথ হয়ে ওঠে উত্তাল।