• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সুখী বাংলাদেশ গড়তে শিশুদের নৈতিক শিক্ষার আহ্বান মুন্সি নাজমুল ইসলামের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ জুন ২০২৬, ১৭:০৯
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুল ইসলামের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৮টায় রামনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শ্রীকান্তনগর গ্রামের গোবিন্দ মোড়ে এক উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় এলাকার ৫০ জন শিশুর মাঝে ১টি করে ব্যাডমিন্টন রেকেট ও ২টি করে কর্ক উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

স্থানীয় ইউনিট সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন সেক্রেটারি মুন্সি নাজমুল ইসলাম। উপহার হাতে পেয়ে খুদে শিশুদের মাঝে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুন্সি নাজমুল বলেন, "আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে আজকের শিশুদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে হবে।" শিশুদের মেধা ও মননের বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি পিতা-মাতার প্রতি সন্তানের এবং সন্তানের প্রতি পিতা-মাতার পারস্পরিক দায়িত্ব ও কর্তব্যের নানা দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, হাসান আল বান্না এবং স্থানীয় মসজিদের ইমাম আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।